মালদা

রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনায় মৃত ১ বালক ও আহত ১ ব্যাক্তি

রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালকের, আহত এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে গাজোলের ময়না বাস স্ট্যান্ডের কাছে গাজোল রায়গঞ্জ ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত বালকের নাম রোহান ইসলাম(৭), আহত ব্যাক্তির নাম আলাউদ্দিন সেখ(৩৪)। তাদের বাড়ি গাজোলের আলাল অঞ্চলের উত্তর আলালের ময়না গোয়াল পাড়া।

            স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বালকের নাম রোহান ইসলাম ও আহত ব্যাক্তি আলাউদ্দিন সেখ সম্পর্কে বাবা ও ছেলে। আলাউদ্দিন সেখ ভিন রাজ্যে কাজ করে এবং সে তার পরিবার নিয়ে সেখানেই থাকে। ঈদ উপলক্ষে প্রায় এক মাস আগে গাজোলে নিজেদের বাড়িতে আসেন।শনিবার তাদের দিল্লি ফেরত যাবার কথা তাই শুক্রবার সে রেলের টিকিট করার পর বাজারে যান কিছু সামগ্রি ক্রয় করতে। বাজার থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা রায়গঞ্জগামী একটি মারুতি গাড়ি হঠাৎ এসে তাদেরকে ধাক্কা মারে। ঘটনায় গুরুত্বর আঘাত লাগে দুই জনকে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে বালকটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাবার শারীরিক  অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যালে রেফার করা হয় তার অবস্থা আশঙ্কাজনক। বালকটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে গাজোল থানার পুলিশ বলে জানা যায়।